ছবি- সংগৃহীত।
Advertisement
জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে লাকি আক্তার (২৮) নামের এক মা এক নবজাতকের জন্ম দিয়েছেন। শুক্রবার রাতে বাউফলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওইদিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো স্টাফ লাকির সাহায্যে এগিয়ে আসেনি।

লাকি আক্তার উপজেলার সুলতানাবাদ গ্রামের বাসিন্দা মো. জোবায়ের আম্মেদের স্ত্রী।

লাকি আক্তারের স্বজন রোকেয়া বেগম বলেন, ‘বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে বাড়িতে লাকির প্রসব বেদনা শুরু হয়। রাত দেড়টার দিকে তাকে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত স্টাফদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। ওই সময় সিঁড়ি দিয়ে হাসপাতালের লেবার রুমে নেয়ার পথে সিঁড়ির ওপরেই একটি পুত্রসন্তান জন্ম দেন লাকি আক্তার।

আরেক স্বজন মাছুমা বেগম বলেন, ‘আমরা ওয়ার্ড নিতে একটা ট্রলি চাই। তখন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বলে, ট্রলির চাকা ভাঙা, ভালো না। আমরা তাদের সাহায্য চাইলেও একটা মানুষ এগিয়ে আসেনি। আল্লাহর রহমতে এখন মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।’

এ বিষয়ে বাউফলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় লাকি আক্তারের নাম এন্ট্রি করার আগেই তিনি সিঁড়ির ওপরেই সন্তান প্রসব করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.