Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সাড়ে তিন কোটি টাকায় নির্মিত সেতুতে কাঠের পাটাতন!
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ

সাড়ে তিন কোটি টাকায় নির্মিত সেতুতে কাঠের পাটাতন!

By জুমবাংলা নিউজ ডেস্কJune 12, 2022Updated:June 12, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাউজানে তেলপারই খালের ওপর সাড়ে তিন কোটি টাকায় নির্মিত সেতুতে বসানো হয়েছে কাঠের পাঠাতন। এতে ঝুঁকি নিয়ে চালাচল করছে সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ভ্যান ও মোটরসাইকেল।

সাড়ে তিন কোটি টাকায় নির্মিত সেতুতে কাঠের পাটাতন!

উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের পশ্চিম নদীমপুর এলাকার তেলপারই খালের ওপর নির্মিত হয়েছে এই সেতু। তবে সেতুর পশ্চিমাংশে সংযোগ সড়কের গোড়ালী থেকে মাটি ধসে মরণফাঁদে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সেতুর ওপর দিয়ে রাতদিন গন্তব্যে যাতায়ত করেন রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার হাজারো মানুষ। যানবাহন তো দূরের কথা পায়ে হেটে চলাচলেরও উপযোগী না হওয়ায় স্থানীয়দের উদ্যোগে ধসে যাওয়া স্থানে কাঠের পাটাতন বসানো হয়।সেতুর গোড়ালিতে পাথরের ব্লক না বসানোসহ নিম্নমানের কাজের জন্য সেতুটির এমন অবস্থা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন কোটি টাকায় নির্মিত সেতুটি গত ২০১৭ সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুর দুপাশে যেভাবে ভাঙন শুরু হয়েছে, যদি ভারি বর্ষণ, পাহাড়ি ঢল কিংবা বন্যার সৃষ্টি হলে সেতুটি ব্যবহার অনুপোযোগী হয়ে পড়বে।

নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার বলেন, সেতুর সংযুক্ত রাস্তাটি পুনরুদ্ধারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে ধর্ণা দিয়ে আসছেন তিনি। ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে জেলা থেকে প্রকৌশলীরা এসে পরিদর্শনও করে গেছেন। মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে রাজনৈতিক সহকর্মী হাসান উর রশিদ চৌধুরীর সহায়তায় ধসে যাওয়া স্থানে কাঠের পাটাতন বসিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, অধিদপ্তরের উর্ধ্বতন প্রকৌশলীরা সেতুটির অবস্থা সরেজমিনে পরিদর্শন করে গেছেন। এর আগে ধসে যাওয়া সেতুর এপ্রোচ মেরামতের জন্য প্রকল্প প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত কাজ শুরু হবে।

প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa