
জুমবাংলা ডেস্ক : প্রতারণার মাধ্যমে ২৭ গ্রাহকের ৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে আজ রোববার (৩ অক্টোবর) ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে মামলা করেন মো. নাসিম প্রধান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর গুলশান থানাকে অভিযোগ হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


