Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সিএমএইচে ছেলেকে সাথে নিয়ে রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন বিদিশা
জাতীয়

সিএমএইচে ছেলেকে সাথে নিয়ে রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন বিদিশা

By Sibbir OsmanOctober 31, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন বিদিশা সিদ্দিক।

রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ছেলে শাহতা জারাব এরিককে সঙ্গে নিয়ে সিএমএইচে দেখা করেন বিদিশা।

দেখা শেষে বিদিশা সংবাদমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা খুব দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ তার পাশে ছিলাম। তিনি আমার ও এরিকের কথা শুনেছেন। আমি বলেছি, শাদের জন্য কোনো চিন্তা করবেন না। আমরা আছি।’

এসময় রওশনের পাশে দাঁড়িয়ে তার সুস্থতার জন্য দোয়া করার কথাও জানান বিদিশা। এদিকে, শনিবার (৩০ অক্টোবর) রওশনের ছেলে রাহগীর আল মাহি শাদ সংবাদমাধ্যকে জানান, তার মায়ের অবস্থা এখন উন্নতির দিকে।

এর আগে ২৮ অক্টোবর রওশন এরশাদ-এর রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

কাদের বলেন, দীর্ঘদিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচ-এ চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে। কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। তাকে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই।

ফুসফুসের জটিলতার কারণে গত ১৪ আগস্ট রওশনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর টানা ৭২ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন।

এরমধ্যে ২৫ আগস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়।

প্রথম দফায় কেবিনে স্থানান্তরের পর রওশনকে ফিজিওথেরাপি নিতে হয়েছিল। এছাড়া ফুসফুসের সংক্রমণের চিকিৎসাও চলছিল। সম্প্রতি ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়া আবারও আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে রওশন এরশাদ অক্সিজেন নিচ্ছেন না।

এরশাদের প্রথম স্ত্রী রওশন জাতীয় পার্টিতে রয়েছেন প্রধান পৃষ্ঠপোষক পদে। এছাড়াও টানা দ্বিতীয় মেয়াদে তিনি সংসদে বিরোধীদলীয় নেতার পদেও রয়েছেন। তার ছেলে রাহগীর আল মাহি শাদ বাবার আসনে সংসদ সদস্য হয়েছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রতিবেদন প্রকাশ

জাতীয় জরিপে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির প্রত্যাশা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান

February 5, 2026
আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

February 5, 2026
বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

February 5, 2026
Latest News
প্রতিবেদন প্রকাশ

জাতীয় জরিপে ৯০ শতাংশ ভোটার উপস্থিতির প্রত্যাশা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

নতুন জালিমের আবির্ভাব

খবর পাচ্ছি জাল ব্যালট পেপার ছাপা হচ্ছে: তারেক রহমান

নির্মিত তোরণ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিলো প্রশাসন

ফরিদপুরকে বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করবে বিএনপি: তারেক রহমান

ফরিদপুরকে বিভাগ

নির্বাচনী সফরে আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান

অবসর

‘অনেক বয়স হয়েছে, রাজনীতি থেকে অবসর নিতে চাই’

বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.