
কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে।
তুষারধসের কবলে পড়া ১৮ সদস্যের একটি দলের সদস্য ছিলেন নিহত ওই সেনা কর্মকর্তা ও সৈনিক।
টহলের পাশাপাশি বরফ পরিষ্কার করতে তাদের সেখানে পাঠানো হয়েছিল।
সেখানেই তুষারধসে লেফটেন্যান্ট কর্নেল রবার্ট টিএ ও সৈনিক সাপালা শানমুখা রাও বরফের নিচে চাপা পড়েন।
ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা বলেন, উদ্ধার দল ও স্থানীয়দের সর্বোচ্চ চেষ্টার পরও রবার্ট ও সাপালাকে বাঁচানো যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



