
Advertisement
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, মধ্যরাতে নগরের পাহাড়তলীতে বসুন্ধরা আবাসিক এলাকার সাত নম্বর মেয়র রোডের কাঁচা বসতগুলোতে আগুন লাগে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ১৫টি বসতবাড়ি পুড়ে যায়।
তবে ধারণা করা হচ্ছে, মধ্যরাতে কয়েকজন যুবক জ্বলন্ত সিগারেটের অংশ ওই কাঁচাঘরের কোনও একটিতে ছুড়ে ফেললে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



