Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সিনেটে দ্বিতীয় ইম্পিচমেন্ট মামলার মুখে ট্রাম্প
আন্তর্জাতিক

সিনেটে দ্বিতীয় ইম্পিচমেন্ট মামলার মুখে ট্রাম্প

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 9, 2021Updated:February 9, 20213 Mins Read

সিনেটে দ্বিতীয় ইম্পিচমেন্ট মামলার মুখে ট্রাম্প

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্ট মামলার শুনানি শুরু হচ্ছে৷ প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অনিশ্চিত হলেও ট্রাম্পের উপর নিষেধাজ্ঞার তোড়জোড় চলছে৷ খবর ডয়চে ভেলে’র।

ক্ষমতা ছাড়ার পর কি কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইম্পিচমেন্টের মামলা চালানো যায়? মূলত এই প্রশ্নকে হাতিয়ার করে প্রাক্তন প্রেসিডেন্টের আইনজীবীরা আসরে নামছেন৷ মঙ্গলবার মার্কিন সংসদের উচ্চ কক্ষ সেনেটে এই আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে৷ এই নিয়ে ট্রাম্প দুই দুইবার ইম্পিচমেন্ট মামলার মুখোমুখি হচ্ছেন৷

প্রথম মামলায় তাকে ইউক্রেনের উপর অবৈধ চাপের অভিযোগের জবাব দিতে হয়েছিল৷ এবার তার বিরুদ্ধে আরো মারাত্মক অভিযোগ আনা হয়েছে, যার মূলে রয়েছে গত ৬ই জানুয়ারি মার্কিন সংসদ ভবনের উপর হামলার ঘটনা৷ ট্রাম্প সরাসরি সেই বিদ্রোহে প্ররোচনা দিয়ে প্রেসিডেন্ট হিসেবে নিজের সাংবিধানিক দায়িত্ব মারাত্মকভাবে লঙ্ঘন করেছিলেন বলে অভিযোগ উঠেছে৷ সেইসঙ্গে হামলার দিন ইলেক্টোরাল ভোট গণনায় বাধা সৃষ্টির জন্যও তিনি দায়ী৷ মঙ্গলবার থেকে সেনেটে এই মামলার শুনানি শুরু হচ্ছে৷ আগামী সপ্তাহান্ত বা তার পরেও এই আইনি প্রক্রিয়া চলতে পারে বলে অনুমান করা হচ্ছে৷

মূল অভিযোগের জবাব দেবার বদলে কোনো প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে আদৌ ইম্পিচমেন্ট চালানো যায় না – এমন যুক্তিকে হাতিয়ার করছেন ট্রাম্পের প্রতিনিধিরা৷ রিপাব্লিকান দলের বেশিরভাগ সংসদ সদস্যও একই কারণে ইম্পিচমেন্টের বিরোধিতা করছেন৷ সেনেটে দলের ৫০ জন সদস্যের মধ্যে ৪৫ জনই প্রাথমিক ভোটে এমন অবস্থান নিয়েছিলেন৷ মঙ্গলবার সবার আগে সাংবিধানিকতার যুক্তি তুলে ধরে মামলা খারিজ করার চেষ্টা করতে চায় ট্রাম্প-শিবির৷ সেই প্রশ্ন নিয়ে ভোটাভুটির উপর মামলার পরবর্তী ধাপ নির্ভর করবে৷ এমন প্রস্তাব অনুমোদিত না হলে বুধবার থেকে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তর্কবিতর্ক শুরু হবে৷

বুধবার সংসদের নিম্ন কক্ষের নয় জন ইম্পিচমেন্ট ম্যানেজার সবার আগে অভিযোগের সপক্ষে নিজেদের যুক্তি পেশ করবেন৷ ডেমোক্র্যাট দলের সংসদ সদস্যরা ৬ই জানুয়ারি সংসদ ভবনের উপর হামলার ভয়াবহ প্রত্যক্ষ অভিজ্ঞতার স্মৃতি জাগিয়ে তুলতে চান৷ বেশ কয়েকটি ভিডিও দেখিয়ে তাঁরা সেই বিদ্রোহের প্রকৃত রূপ তুলে ধরতে চান৷ তাদের মতে, উন্মত্ত জনতার এমন মারাত্মক আচরণ ও হিংসালীলার জন্য একা ট্রাম্পই দায়ী ছিলেন৷ নির্বাচনি কারচূপির যে অভিযোগকে কেন্দ্র করে ট্রাম্প প্ররোচনা চালিয়ে গেছেন, সেই অভিযোগ তাঁরই আমলে প্রশাসন ও বিচার বিভাগ বার বার খণ্ডন করেছে৷ ট্রাম্পের আইনজীবীরা হামলার ঘটনায় ট্রাম্পের ভূমিকা অস্বীকার করছেন৷ এই অভিযোগকে তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদীত হিসেবে তুলে ধরার চেষ্টা করতে চান৷ নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে দুই পক্ষই আট ঘণ্টা করে সময় পাবে৷

এমন প্রেক্ষাপটে ইম্পিচমেন্ট মামলা সফল করতে হলে সেনেটে কমপক্ষে ১৭ জন রিপাব্লিকান সদস্যের সমর্থনের প্রয়োজন৷ ট্রাম্পের এমন মারাত্মক আচরণের প্রতি সমর্থন জানালে আখেরে তাদের এবং তাঁদের দলেরই ক্ষতি হবে বলে সতর্ক করে দিচ্ছেন ডেমোক্র্যাটরা৷ ২০২২ সালে সংসদের প্রায় অর্ধেক আসনের নির্বাচনে তার পরিণতি দেখা যেতে পারে৷ সেই ডাকে সাড়া দিয়ে ইম্পিচমেন্টের পক্ষে যথেষ্ট সমর্থন আদায় করা সম্ভব হলে আনুষ্ঠানিকভাবে ট্রাম্প অভিযুক্ত হবেন৷ তারপর সাধারণ সংখ্যাগরিষ্ঠতার বলে সেনেট ভবিষ্যতে কোনো উচ্চ পদের জন্য ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা চাপাতে পারে৷ রিপাব্লিকান দলের একটা অংশ এমন নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন দেখাতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026

Latest News

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa