Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সরকারি ওষুধ চোরাকারবারির প্রধান
বিভাগীয় সংবাদ

সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সরকারি ওষুধ চোরাকারবারির প্রধান

By Sibbir OsmanJuly 21, 2020Updated:July 21, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিনামূল্যের সরকারি ওষুধ পাচার ও চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এদের মধ্যে একজন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন), দুইজন চোরাকারবারি চক্রের মূল হোতা এবং বাকি চারজন ফার্মেসির মালিক। তাদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সরকারি ওষুধ চোরাকারবারির প্রধান

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন- সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সাহের জামান, পীরগাছা উপজেলার পাঠকশিকড় গ্রামের খন্দকার আব্দুস সালাম, নগরীর মাহিগঞ্জ এলাকার আব্দুর রহমান, হাশেম রেজা ও কমল চন্দ্র রায়, বকচি গ্রামের ধীরেন চন্দ্র বর্মন ও দীপাল চন্দ্র বর্মন।

চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও প্রতিষ্ঠান থেকে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করত। আজ মঙ্গলবার দুপুরে মাহিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকা থেকে আব্দুর রহমানকে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী মাহিগঞ্জ থেকে ফার্মেসি মালিক হাশেম ও কমল এবং রঘুবাজার এলাকা থেকে ধীরেন ও দীপালকে পুলিশ গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

এছাড়াও একই দিনে নগরীর নিউ জুম্মাপাড়া থেকে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন এবং চোরাচালান চক্রের অন্যতম হোতা সাহের জামানকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে পীরগাছার পাঠকশিকড় গ্রাম থেকে চক্রের আরেক হোতা খন্দকার আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৮ প্রকারের প্রায় দুই লাখ টাকার বিনামূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সহাকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) ফারুক আহমেদ, মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ্ আলম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa