সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা এলাকায় একটি জঙ্গল থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৯৫ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন।

গতকাল রোববার রাত প্রায় ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের পুরোনো গুদামের পেছনের জঙ্গল থেকে এসব চাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া চালগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অংশ, যা ১৫ টাকা কেজি দরে দরিদ্র মানুষের কাছে বিক্রির জন্য বরাদ্দ ছিল।
তিনি আরও জানান, উদ্ধার করা চালগুলো আপাতত উপজেলা খাদ্য গুদামের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী এগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


