Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম মারা গেছেন
আন্তর্জাতিক

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম মারা গেছেন

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 16, 2020Updated:November 16, 20201 Min Read
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম মারা গেছেন
ওয়ালিদ আল-মুয়াল্লেম
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর পার্সটুডে’র।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর দিয়েছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ বিস্তারিতভাবে জানানো হয় নি তবে গত কয়েক বছর ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার মধ্যেও তিনি পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশের উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ (সোমবার) সকালে তিনি ইন্তেকাল করেন। আজই তাকে রাজধানী দামেস্কে দাফন করা হবে। সিরিয়া সরকার এক বিবৃতিতে বলেছে, “ওয়ালিদ আল-মুয়াল্লেম তার সম্মানজনক দেশপ্রেমের জন্য সমধিক পরিচিত।”

সিরিয়া সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে ওয়ালিদ আল-মুয়াল্লেমের মৃত্যুর পর উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে এ পদে বসানো হতে পারে।

ওয়ালিদ আল-মুয়াল্লেম ২০০৬ সালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০১২ সাল থেকে তার কাঁধে উপ প্রধানমন্ত্রীর দায়িত্বও বর্তায়। ঝানু এ কূটনীতিবিদ দেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে আমেরিকায় সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

ওয়ালিদ আল-মুয়াল্লেম সর্বশেষ গত ২৫ অক্টোবর তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন একতরফা নিষেধাজ্ঞার কারণে তার দেশ করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করতে সমস্যায় পড়ছে এবং নিষেধাজ্ঞার কারণে দেশের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa