
Advertisement
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে ওই শহর নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এদিকে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উত্তর পূর্ব সিরিয়ার রাস আল-আইন শহরটির ওপর কামানের গোলা বর্ষণ করা হচ্ছে।তুরস্কের যুদ্ধবিমানগুলো আকাশে চক্কর দিচ্ছে।
তবে তুরস্কের এমন দাবি অস্বীকার করে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর এক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তবর্তী শহর রাস আল আইনে এখনো সংঘর্ষ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



