
ড্রোনের হামলা ঠেকিয়ে দেওয়া সম্ভব হওয়ায় হেমেইমিম ঘাঁ’টির কোনো ক্ষতি হয়নি। সিরিয়ায় অবস্থিত তারতুস নৌ ঘাঁটি এবং হেমেইমিম বিমান ঘাঁটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সিয়িরার সরকারের আমন্ত্রণে সেদেশে উগ্রবাদ বিরোধী অভিযান তৎপরতা চালাচ্ছে রাশিয়া।
উগ্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছেন। কিন্তু বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল। সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে আমেরিকা ও ইসরাইল সমর্থিত সন্ত্রাসীরা ব্যাপক সহিংসতা শুরু করে। কয়েক বছরের ব্যাপক সংঘর্ষের পর সিরিয়ার সেনাবাহিনী দেশের বেশিরভাগ এলাকা সন্ত্রাসীদের দখলমুক্ত করতে সক্ষম হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



