আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর হামলায় পাঁচ তুর্কি সেনা নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ইদলিবে একটি সেনা ঘাঁটিতে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দলিবের সংঘর্ষ প্রতিরোধ, আমাদের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অভিবাসন ও মানব ট্র্যাজেডি বন্ধ করার লক্ষ্যে ওই অঞ্চলে প্রেরিত আমাদের সেনাদের লক্ষ্য করে কামান ছুড়েছে সরকারি বাহিনী।
এ হামলার পর তুরস্কের বাহিনীও জবাব দিয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


