Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আগামীকাল সিলেট বিভাগের ৪৪ ইউনিয়নে ভোট
জাতীয় বিভাগীয় সংবাদ

আগামীকাল সিলেট বিভাগের ৪৪ ইউনিয়নে ভোট

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 10, 2021Updated:November 10, 20213 Mins Read
আগামীকাল সিলেট বিভাগের ৪৪ ইউনিয়নে ভোট
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ বুধবার বিকেল থেকে সকল ভোট কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছানো হয়েছে। এদিকে সিলেট মহানগর পুলিশ, জেলা পুলিশ ও রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ১০ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ১১ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। তবে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কিছু যান চলাচল করতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া, জরুরী সেবায় নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিলেটে ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের চার জেলার সাত উপজেলার ৪৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে আগামীকাল। এরমধ্যে সিলেটের সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়ন রয়েছে। এছাড়া, বালাগঞ্জের পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন, কোম্পানীগঞ্জের ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের ভোটগ্রহণ হবে। সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলার শুধুমাত্র জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে, সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০টি ইউপিতে ও জেলার দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে একই সময়ে ভোট গ্রহণ অনুষ্টিত হচ্ছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাতক, কালারুকা, ছৈলা আফজলাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর ও জাউয়াবাজার ইউনিয়ন। দোয়ারাবাজারের দোয়ারাবাজার, বাংলাবাজার, লক্ষ্মীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাঁও ইউনিয়নেও এদিন ভোটগ্রহণ হবে। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের আজমীরগঞ্জ, বদলপুর, কাকাইলছেও ও শিবপাশা ইউনিয়ন রয়েছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফর নগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সুত্র জানায়, দ্বিতীয় ধাপে সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের সাথে সিলেট বিভাগের চার জেলায় ৪৪টি ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনে বিভাগের ৪ জেলায় চেয়াম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদসহ মোট ৩টি পদে ২ হাজার ৩৭২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩০০ জন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ২১৭ জন মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯৮ জন। এরই মধ্যে সিলেট জেলায় চেয়ারম্যান পদে ৬৮ জন, হবিগঞ্জে ১৬ জন, সুনামগঞ্জে ৯৩ জন এবং মৌলভীবাজারে ২১ জন। সংরক্ষিত ওয়ার্ডে ৪৮৭ জন মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮২ জন। এরই মধ্যে সিলেট জেলায় ১৫৭ জন, হবিগঞ্জে ৬০, সুনামগঞ্জে ২১৩ ও মৌলভীবাজারে ৫২ জন। সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১ হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৬২০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫২০, হবিগঞ্জে ৭২৪, সুনামগঞ্জে ১৭৪ ও মৌলভীবাজারে ২০২ জন। শুধুমাত্র সিলেট জেলার ৩টি উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডে ও সাধারণ সদস্য পদে ৭৭০ জন মনোনয়ন জমা দিয়েছে এরমধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে ৭৪৫ জন।

সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তারা জানায়, এরই মধ্যে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa