Advertisement

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে জেলা প্রশাসকসহ সরকারি অফিসের বড় কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। মোস্তাফিজুর রহমান জেলার বোদা উপজেলার মহিশবাথান এলাকার আনিসুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের নামের ২১টি রাবার সিল, বিভিন্ন মূল্যমানের ৩১৫ টি স্ট্যাম্প ও তার মোবাইল ফোনটি জব্দ করা হয়। পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজার থেকে তাকে নকল সিল ও স্ট্যাম্পসহ হাতে নাতে আটক করা হয়।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে অল্প টাকায় আমেরিকা নিয়ে যাওয়ার জন্য প্রার্থী সংগ্রহ করছিল তারা। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পঞ্চগড় সদর থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের মূল হোতা মোস্তাফিজুর রহমানকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যায়। সিল ও স্বাক্ষর জালিয়াত চক্রের বাকি সদস্যেদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) সদর থানা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন তার বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করে। মামলায় তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করা হয়।

মামলা তদন্তকারি কর্মকর্তা এস আই দ্বীন মোহাম্মদ জানায় এই চক্রটিকে আমরা বেশ কিছুদিন হতে খুঁজছি তার বিরুদ্ধে প্রতারনার মামলা হয়েছে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পঞ্চগড় সদর থানার এস আই কাইয়ুম আলী জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আমাদের থানার জরুরী অফিসার উপ পরিদর্শক বেলালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলার টুনিহাট এলাকা থেকে ওই প্রতারক চক্রের মূল হোতা মোস্তাফিজুরকে আটক করা হয়। এই প্রতারক চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায় তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এছাড়াও সিল জালিয়াতি চক্রের সাথে কারা জড়িত এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.