আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়ার বন্যপ্রাণীদের আলোকচিত্র সংগ্রাহক চেজ ডেকার। তিমি পর্যবেক্ষণ কোম্পানি স্যাঙ্কচুয়ারি ক্রুইজেসের হয়ে কাজ করেন তিনি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মন্টেরি বে’তে বিরল মুহূর্ত ক্যামেরাবন্দী করেন তিনি। সেই ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। যাতে দেখা গেছে বৃহদাকারের একটি তিমি সি লায়নকে গিলে খাচ্ছে।

Advertisement
গত ২২ জুলাই নৌকা করে সমুদ্র ভ্রমণে বেরিয়ে একদল তিমিকে দেখতে পান চেজ ডেকার। দেখেই মনে হচ্ছিল ওই তিমিগুলো প্রচণ্ড ক্ষুধার্ত। ওই বিশালাকায় সামুদ্রিক প্রাণীগুলি চিৎকার করছিল তখন হাড় হিম হয়ে আসছিল। এই সময়েই দুর্ভাগ্যবশত একটি সি লায়ন ওই সমদ্র পথ ধরে যাচ্ছিল। তখনই এটি একটি বিশাল তিমির গ্রাসে গিয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



