
আটক লিমন ছোটগজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনী এলাকায় অভিযান অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি অভিনব কায়দায় পাচারের চেষ্টা করে। পরে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির অধীনস্থ তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ি ও একটি মিনি পিকআপসহ লিমনকে হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় ৭৫ লাখ টাকা এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারত থেকে অবৈধভাবে চোরাচালানী মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায় বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ি ও পিকআপসহ ধৃত আসামিকে ঝিনাইগাতী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
সাংবাদিকদের হাত লম্বা, কিন্তু আইনের হাত আরও লম্বা: অ্যাটর্নি জেনারেল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



