
বেনাপোল আইসিপি বিজিবি জানান, নিজস্ব গোয়েন্দা এফআইজির নায়েক আব্দুল আলিম এর সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে কামরুজ্জামান নামে এক যাত্রী বিপুল পরিমাণ ঔষুধ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে চেকপোস্ট টার্মিনালের সামনে অপেক্ষা করছে।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে ৫৫১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ঔষুধ জব্দ করেন। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা। কামরুজ্জামান দীর্ঘদিন যাবত ভারত থেকে ঔষুধ এনে বাংলাদেশে বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকে বলে একাধিক সূত্র জানিয়েছেন। জব্দকৃত ঔষধ বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



