
রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সমস্যা সমাধানে ভারত ও চীনের কাছেই যথেষ্ট উপায় আছে। উদ্ভুত পরিস্থিতিতে তাদের কারো সহায়তা লাগবে বলে মনে হয় না। ভারত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, টেকসই বিশ্ব গড়তে হলে সর্বাবস্থায় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অংশীদারকে বৈধ স্বার্থকে স্বীকৃতির পাশাপাশি বহুপাক্ষিক মতামতকে সমর্থন করা জরুরি। সীমান্ত সংকট নিসরনে এদিন কমান্ডার পর্যায়ে বৈঠক করে নয়াদিল্লি-বেইজিং। সংঘাতের পর প্রথম দফার বৈঠকে উত্তেজনা নিরসনে দু’পক্ষ একমত হয় বলেও জানানো হয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, সকংটের নানা দিক নিয়ে উভয়ে আলোচনা করেছে। নিজেদর মধ্যকার অনৈক্য সমঝোতার মাধ্যমে সমাধানে আশাবাদী দু’পক্ষ। আশা করি এ আলোচনা অব্যাহত থাকবে। এছাড়া, ভারতীয় কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যমে প্রকাশিত ৪০ চীনা সেনা নিহতের দাবি ভিত্তিহীন। গেলো ১৫ জুন কাশ্মীরের লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘাতে জড়ায় ভারত ও চীনের সেনাবাহিনী। এতে ভারতের ২০ সেনা নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



