Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন সুখী দাম্পত্য জীবনের মাঝেই জীবনটা পার করতে চাই: পপি
বিনোদন

সুখী দাম্পত্য জীবনের মাঝেই জীবনটা পার করতে চাই: পপি

By Rithe RoseJune 25, 20262 Mins Read

“এর মধ্যে আমি সিনেমায় অভিনয়ে ফেরার ব্যাপারে নানা মাধ্যমে প্রস্তাব পেয়েছি, খবরও পেয়েছি—আমাকে নিয়ে অনেকেই সিনেমা নির্মাণ করতে চান। কিন্তু আমি আর সিনেমায় অভিনয় করতে চাই না। আমি আমার স্বামী এবং একমাত্র সন্তান আয়াতকে নিয়েই সময় কাটাতে চাই। সুখী একটা দাম্পত্য জীবনের মাঝেই আমি আমার জীবনটা পার করে দিতে চাই। তবে কেউ যদি আমার জীবন নিয়ে কোনো বায়োপিক করতে চান, তবে অবশ্যই আমি তাতে অভিনয় করব।”

Popi

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে ফেরা প্রসঙ্গে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছেন, সাধারণ কোনো সিনেমা, নাটক বা বিজ্ঞাপনে আর কাজ করতে চান না। তবে নিজের জীবনভিত্তিক মানসম্মত কোনো বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয় করতে আগ্রহী তিনি।

পপি বলেন, “আমার একদম জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, আমার ব্যক্তিগত জীবন, আমার সংগ্রামী জীবন, আমার চলচ্চিত্র জীবনসহ আরো নানা কিছু খুঁটিনাটি সব সুন্দরভাবে একটি চমৎকার গল্পে আমার মনের মতো করে যিনি তুলে ধরতে পারবেন, আমি তারই নির্দেশনায় অভিনয় করব। যদি ভালো না লাগে, তাহলে আমি আর অভিনয়ে ফিরতে চাই না। অর্থাৎ কোনো রকম একটা বায়োপিক হবে, এমনটাতে আমি অভিনয় করতে চাই না।”

পপির ভাষ্য, “একটা সময় চলচ্চিত্রে মৌসুমী আপু-শাবনূরের ব্যাপক দাপট ছিল, এমন দাপুটে সময় আমিও পার করেছি, পূর্ণিমাও পার করেছে। আমাদের ভক্তরা এখনো আমাদের নিয়ে গর্ব করে। তাই যদি বায়োপিকে অভিনয় করি, সেটা যেন দৃষ্টান্তমূলক কোনো বায়োপিক হয়—এমনটাই প্রত্যাশা থাকবে আমার।”

গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পপির। প্রথম সিনেমাতেই তিনি দর্শকের নজর কাড়েন। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে নব্বই দশক ও পরবর্তী সময়ে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকায় পরিণত হন।

সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় অভিনয় করেছিলেন পপি। এরপর আর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অভিনয় জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী। ২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরে নারগিস আক্তার পরিচালিত ‘মেঘের কোলে রোদ’ এবং সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্যও একই সম্মান অর্জন করেন। এ ছাড়া দেশের বিভিন্ন সংগঠন থেকে তিন শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সুখী দাম্পত্য
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
মরদেহ

কন্নড় অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

June 25, 2026
ভার্জিনি

‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কানজয়ী অভিনেত্রী ভার্জিনি এফিরা

June 25, 2026
আতিফ

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, ঘোষণা হলো কনসার্টের নতুন তারিখ

June 25, 2026

Latest News

মরদেহ

কন্নড় অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভার্জিনি

‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কানজয়ী অভিনেত্রী ভার্জিনি এফিরা

আতিফ

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, ঘোষণা হলো কনসার্টের নতুন তারিখ

Purnima

এই সেই আমার বান্ধবীরা : পূর্ণিমা

জিজি-বেলা হাদিদের মা

৬২ বছর বয়সে বাগদান সারলেন জিজি-বেলা হাদিদের মা

কারিশমা কাপুর

কারিশমা কাপুরের জন্মদিন: জনপ্রিয় এই অভিনেত্রীর অজানা ৫ তথ্য

স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

Akashay-kumar

মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

সালমান

ন্যাড়া মাথায় অসুস্থ সালমান, চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa