Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সুদানে বাঁধ-ভাঙা বন্যায় ৬০ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ
আন্তর্জাতিক

সুদানে বাঁধ-ভাঙা বন্যায় ৬০ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

By Tarek HasanAugust 27, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে একটি বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছে। স্থানী গণমাধ্যমের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

সুদানে বাঁধ-ভাঙা বন্যা

Advertisement

গত রবিবার (২৫শে আগস্ট) রাতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে শনিবার (২৪শে আগস্ট) পোর্ট সুদান শহরের উত্তর দিকের আরবাত বাঁধ ভেঙে যায়। এতে করে বন্যা দেখা দেয়। চারজনের মৃত্যু হয়। অনেক বাড়ি-ঘর ভেসে যায়। বিবিসির তথ্য।

কিন্তু স্থানীয় কর্মকর্তাদের বরাতে নাইজেরিয়ার দৈনিক আল-তাগীর ও মেদামিক জানায়, মৃতের সংখ্যা এরই মধ্যে অন্তত ৬০ জনে পৌঁছেছে।

জাতিসংঘ বলছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। বন্যায় ২০টি গ্রাম ধ্বংস হয়েছে। ৫০ হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরবাত বাঁধটি পোর্ট সুদান শহরের পানির মূল উৎস। লোহিত শহরের তীরবর্তী শহরটি বর্তমানে দেশটির প্রশাসনিক রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে। কারণ মূল রাজধানী খার্তুমে যুদ্ধ চলছে।

দেশটির সেনাবাহিনীর সঙ্গে ২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) যুদ্ধ হচ্ছে। যুদ্ধের ফলে উত্তর আফ্রিকার দেশটিতে এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষ স্থানচ্যুত হয়েছে।

আরবাত সুদানের অনেকগুলো বাঁধের একটি। এসব বাঁধ দেশটির বন্যার পানি ব্যবস্থাপনায় সহায়তা করে। পোর্ট সুদান শহরের ৪০ কিলোমিটার দক্ষিণের আরবাত বাঁধের অববাহিকায় নীল নদের ওপরের দুটি শাখা মিলিত হয়েছে।

গত জুন মাসের শেষ থেকে সুদানে ভারী বৃষ্টি ও বন্যা হচ্ছে। জাতিসংঘের মানবিক কার্যক্রম সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্যমতে, বৈরী আবহাওয়ার কারণে সুদানের ১৬টির রাজ্যে প্রায় ৩ লাখ ১৭ হাজার মানুষ (৫৬ হাজার ৪৫০ পরিবার) ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর দারফুর, নীল নদ ও পশ্চিম দারফুর রাজ্য।

গতকাল সোমবার (২৬শে আগস্ট) সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জুন থেকে শুরু হওয়া বন্যায় দেশজুড়ে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে।

হজের প্রাথমিক নিবন্ধনের তারিখ জানালো ধর্ম মন্ত্রণালয়

যুদ্ধের ফলে সুদানে আগে থেকেই মানবিক সংকট চলছিল। ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি আরও জটিল করল। খাদ্য সংকটে থাকা দেশটিতে সম্প্রতি কলেরা প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। বন্যার কারণে পানি সরবরাহ ব্যবস্থা দূষিত হওয়ায় সেখানে কলেরা ছড়িয়ে পড়ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

June 26, 2026
ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

June 26, 2026
বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

June 26, 2026

Latest News

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

চীন

‘উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকবে চীন’

হিজবুল্লাহ

লেবানন ছাড়তে ইসরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর, কঠোর জবাবের বার্তা ইরানের

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa