Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সুনাককে নেতৃত্বের লড়াই থেকে সরে যাওয়ার অনুরোধ বরিস জনসনের
আন্তর্জাতিক

সুনাককে নেতৃত্বের লড়াই থেকে সরে যাওয়ার অনুরোধ বরিস জনসনের

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 23, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে এগিয়ে রাখছেন অনেকেই। এরই মধ্যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় সমর্থনও পেয়ে গেছেন। ‘দলীয় ঐক্যের স্বার্থে’ সেই সুনাককেই নেতৃত্বের লড়াই থেকে সরে যাওয়ার অনুরোধ করেছেন বরিস জনসন।

 সুনাককে নেতৃত্বের লড়াই থেকে সরে যাওয়ার অনুরোধ বরিস জনসনের

Advertisement

লিজ ট্রাস মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টি তথা টোরি দলের নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিসের স্থলাভিষিক্ত হন।

এগুলোসহ বিভিন্ন কারণে বাজিকর প্রতিষ্ঠানগুলো পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য তাই এগিয়ে রাখছে সুনাককেই।

বর্তমান নিয়মে নেতৃত্বের লড়াইয়ে অংশ নিতে সোমবারের মধ্যে ১০০ জন পার্লামেন্ট সদস্যের (এমপি) সমর্থন পেতে হবে একেকজন প্রার্থীকে। দুই বা তিনজন এই সংখ্যক সমর্থন পেলে আগামী শুক্রবার চূড়ান্ত হবে পরবর্তী প্রধানমন্ত্রী। সুনাক এরই মধ্যে ১০০ এমপির সমর্থন পেয়ে গেছেন। যদি আর কেউ ১০০ এমপির সমর্থন আদায় করতে না পারেন তবে সুনাকই হবেন প্রধানমন্ত্রী।

এদিকে নিজেকে যোগ্য ঘোষণায় বরিস জনসন টোরি এমপিদের কাছে আরো বড় একটি বিষয় সামনে আনছেন। স্থানীয় সংবাদপত্র টেলিগ্রাফ জানায়, বরিস এমপিদের বলছেন, ‘পরবর্তী সাধারণ নির্বাচনে একমাত্র তিনিই দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারবেন’। শীর্ষ পদের লড়াইয়ে নামতে এরই মধ্যে লন্ডনে ফিরেছেন বরিস।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বরিস এখন ঋষি সুনাকের সঙ্গে যোগাযোগ করে আবারও একসঙ্গে কাজ করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঋষি সুনাক ও বরিস জনসনের সঙ্গে উঠে আসছে হাউস অব কমন্সের নেতা পেনি মর্ডান্টের নামও। আলোচনায় ছিলেন প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও অর্থমন্ত্রী জেরেমি হান্টের নাম। কিন্তু দুজনেই নাম সরিয়ে নিয়েছেন। বেন ওয়ালেস প্রকাশ্যে বরিসকে সমর্থন দিচ্ছেন।

মূলত পার্টিগেট কেলেঙ্কারির জেরে নিজ এমপি ও মন্ত্রীদের চাপে তিন মাস আগে নিজের পদ ছাড়তে হয়েছিল বরিস জনসনকে। তবে এমপিদের একাংশের মধ্যে ও দলের বিভিন্ন অঞ্চলের সদস্যদের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েছে। তার পরও সবার চোখ মূলত ঋষি সুনাকের দিকে। করোনাকালীন ব্রিটেনের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এই আর্থিক পরামর্শদাতা ও ব্যবসায়ী।

এদিকে সংসদে একক সংখ্যাগরিষ্ঠ বর্তমান টোরিদের জনপ্রিয়তা হারানোর কারণ দেখিয়ে বিরোধী দলগুলো নতুন করে নির্বাচন চাইছে। সূত্র: এনডিটিভি

মামলেট আর ওমলেটের মধ্যে পার্থক্য কি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa