Advertisement

প্রতীকী ছবি
জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরুতর আহত পুকিডহর গ্রামের আজিজুর রহমান, শাহনেওয়াজ, মুজিবুর রহমান, ফিরোজ মিয়া, ফরমান খান, সমুজ খান, বদর উল্লাহ, রুনই মিয়া, সালমান, দবির মিয়া, আশরাফ খান, সাবাজ খান কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা দিরাই হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযান চালিয়ে উভয় পক্ষের ১৬ জনকে আটক করেছে থানা পুলিশ।

দিরাই থানা পুলিশ ও গ্রামবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আরজু খান ও ফিরোজ খানের লোকজনের মধ্যে গোলাগুলিসহ একাধিকবার সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এরই জের ধরে শুক্রবার বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া মানানুল ইসলাম বলেন, আহতদের মধ্যে গুরুতর সাতজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত ১৬ জনকে আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.