Advertisement
জুমবাংলা ডেস্ক: সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মাছ ধরা জাল ও ট্রলারসহ ভারতীয় চার জেলেকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চরে অবৈধভাবে সুন্দরবনের বাংলাদেশ অংশে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় ৪ জেলেসহ মাছ ধরা জাল ও ট্রলার আটক করেছে বন বিভাগের সদস্যরা।

রবিবার (২২ আগস্ট) সকাল ১০টার সময় বন মামলা (পিওআর নং ০২/ পুস্প অব ২০-২২) দিয়ে আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার ২১ (আগস্ট) রাতে সুন্দরবন এলাকার ওই চর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বাসন্তী পার্বতীপুর ২ নম্বর স্কীমের বঙ্কিম মন্ডলের ছেলে বিকাশ মন্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মন্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, আটককৃত ভারতীয় জেলেরা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজসম্পদ আহরণ করে যাচ্ছে। পরে রোববার (২২ আগস্ট) সকাল ১০টার সময় বন মামলা (পিওআর নং ০২/ পুস্প অব ২০-২২) দিয়ে আটক জেলেদের আদালতে পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.