Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ সুন্দরবনে ফের দেখা গেল আয়েশি ভঙ্গিতে বসা বাঘ
খুলনা বিভাগীয় সংবাদ

সুন্দরবনে ফের দেখা গেল আয়েশি ভঙ্গিতে বসা বাঘ

By Shamim Rezaএপ্রিল 3, 20224 Mins Read

জুমবাংলা ডেস্ক : সুন্দরবনের বাঘ গণনা কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে গত ৩১ মার্চ। ৩৬ কোটি টাকার বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঘ শুমারির জন্য সোয়া তিন কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছে বনবিভাগ। এরই মধ্যে সুন্দরবনের কটকায় ক্যামেরায় ধরা পড়েছে রয়েল বেঙ্গল টাইগারের আয়েশি ভঙ্গিতে বসে থাকার দৃশ্য। বাঘটিকে সুন্দরবনের একটি গাছের নিচু ডালে বসে থাকতে দেখা যায়। ছবিটি ধারণ করেন ফটো সাংবাদিক ফরিদী নোমান।

বাঘ

Advertisement

শনিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সুন্দরবনে কটকার সমুদ্রের মোহনায় ঢেউয়ের ঠ্যালা না খেলে বোট নিয়ে এই খালটিতে আমাদের ঢুকতে হতো না। কটকা অফিস পাড়াতেই বিকালে নামার পরিকল্পনা ছিল। খারাপ আবহাওয়ার কারণে প্রায় ১০ কিলোমিটার সরে এসেছি আমরা। তাই আশে-পাশে ট্রলারে ঘুরছিলাম পাখি খুঁজতে। প্রথম যে শাখা-খালে ঢুকলাম সেখানে ব্রাউন-উইঙড কিংফিশার, স্মল মিনিভেট, স্পেকলড পিকুলেটসহ আরও কিছু ছোট পাখির দেখা মিললো।’

তিনি আরও লেখেন, ‘শাখা-খালটি থেকে বেরিয়ে বাঁয়ের আরেকটি খালে ঢোকার চেষ্টা করলাম, পানি কম থাকায় সেখান থেকেও বেরিয়ে এসে ডান দিকে কিছু দূর এগোনোর পর কেওড়া পাতার ফাঁকে গাড়ো হলুদ বাঘটি দেখতে পাই। এটি দেখার পর প্রথম কয়েক সেকেন্ড নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। খালের পাড়ে বেশিরভাগই কেওড়া গাছ। মাঝে পানিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা একটা বাইন গাছের ওপর খুব আয়েশি ভঙ্গিতে ছিল আহ্লাদি এক রাজকুমার, আমাদের প্রিয় বেঙ্গল টাইগার, বাংলার বাঘ।’

সম্প্রতি বাঘের দেখা মিলছে সুন্দরবনে। কটকা, কচিখালীসহ বেশকিছু পর্যটন স্পটের আশপাশে দেখা মিলছে। ফলে পর্যটকরাও উৎফুল্ল হচ্ছেন।

বনজীবী ও বনরক্ষীরা জানান, গত ১০ বছরেও এভাবে বনে বাঘের চলাচল লক্ষ্য করা যায়নি। বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে অনেকটা আতঙ্কে রয়েছেন তারা।

শ্রীদেবী কন্যা জাহ্নবী যে ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন

গত ১২ মার্চ পরিবারসহ সুন্দরবনে ঘুরতে আসেন ঢাকার কিছু পর্যটক। তাদের টিমের কাছে বাঘের দেখা মিলেছে। এমএল সুবতি নামের পর্যটকবাহী লঞ্চে তারা ঢাকা থেকে সুন্দরবন ঘুরতে আসেন। টিমে ছিলেন ৩০ জন পর্যটক। তারা কটকা ও কচিখালীর মধ্যবর্তী স্থানে এলে বাঘ দেখতে পান।

পর্যটক সোহরাব হোসেন বলেন, ‘১২ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে সুন্দরবন থেকে খুলনা ফেরার পথে শুনতে পাই কচিখালী এবং কটকার মাঝামাঝি ছিটে কটকা নামক স্থানে আমাদের সামনে থাকা ওয়েব নামের অন্য একটি লঞ্চের পর্যটকরা নদীর চরে বাঘ দেখতে পেয়েছেন। এরপর আমরাও চরের দিকে খেয়াল রাখি। আমরা দেখি একসঙ্গে পাঁচটি বাঘ গোল হয়ে নদীর চরে গাছের পাশে বসে আছে। সেগুলো বসেছিল ও খেলা করছিল।’

লঞ্চের মাস্টার শামিম বলেন, সুন্দরবনে বহুবার এসেছি। কিন্তু কখনও বাঘের দেখা পাইনি। এই প্রথম সুন্দরবনে বাঘ দেখলাম।’

সুন্দরবনে বন কর্মকর্তারা এর আগেও বাঘ দেখেছেন এবং এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে গত ২৪ ফেব্রুয়ারি কটকা এলাকায় একসঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছিলেন বন বিভাগের কর্মকর্তারা।

ট্যুর অপারেটর সুন্দরবন হলিডেজের ট্যুর গাইড শাহ ইলিয়াস বলেন, ‘১২ মার্চ বিকাল ৫টার পরে ছিটা কটকা খালের অপর পাড়ে চারটি বাঘ দেখেছি। সেখানে কোনও বাচ্চা ছিল না। সবগুলো আকারে বড় বাঘ।’

সুন্দরবনের পূর্ব বিভাগের বন্যপ্রাণী অভয়ারণ্যের কটকা এলাকায় গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে তিনটি বাঘের দেখা পেয়েছিলেন বন বিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। এই টিমে ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, ‘আমাদের টহল দল সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যে একসঙ্গে মা ও দুটি বাচ্চাসহ মোট তিনটি বাঘ দেখতে পায়। আমরা প্রায় ২৫ মিনিট ধরে তাদের দেখেছিলাম।’

ভোটের ফল মেনে না নেওয়ার ইঙ্গিত ইমরান খানের

বনবিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে বাঘের সংখ্যা ছিল ৪৫৩। ১৯৮৫ সালের জরিপে বাঘের সংখ্যা ৪৫০। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএওর’ বিশেষজ্ঞদের মতে, ১৯৯৪ সালের বাঘের সংখ্যা ৩৬৯টি। ২০০৪ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত শুমারি অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা ৪৪০। ক্যামেরায় ছবি তোলার মাধ্যমে ২০১৩ সাল ও ২০১৮ সালে বাঘ শুমারি হয়। ইনফ্লারেড নামক ক্যামেরার মাধ্যমে বাঘ শুমারি হয়। সুন্দরবনে ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে সবশেষ বাঘ জরিপ হয়েছিল ২০১৮ সালে। সেবার শনাক্ত হয় ১১৪টি বাঘ, তার মধ্যে পূর্ণ বয়স্ক ৬৩টি, ১৮টি ১২ থেকে ১৪ মাস বয়সী এবং ৩৩টি ছিল শাবক।

ওয়ার্ল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া, ইন্ডিয়ান রনথম্বোর ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড নেচার ইনস্টিটিউটের তথ্যমতে, সুন্দরবনে বাংলাদেশ অংশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হার অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ এখানে বাঘের সংখ্যা ৯৬ শতাংশ কমে যাবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জুন 15, 2026
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Latest News
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa