Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সুযোগ পেয়েও টাকার অভাবে ঢাবিতে ভর্তি হতে পারছেন না অনিক
জাতীয় বিভাগীয় সংবাদ শিক্ষা

সুযোগ পেয়েও টাকার অভাবে ঢাবিতে ভর্তি হতে পারছেন না অনিক

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 13, 2019Updated:November 13, 20193 Mins Read

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দরিদ্র ও মেধাবী ছাত্র অনিক মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

সুযোগ পেয়েও টাকার অভাবে ঢাবিতে ভর্তি হতে পারছেন না অনিক
অনিক মিয়া। ছবি: জুমবাংলা
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন অনিক। তবে তার ইচ্ছা তিনি ঢাবিতে ভর্তি হবেন। এ বছর ঢাবিতে ‘খ’ ইউনিটে ১৮৬৩তম স্থান অর্জন করেছেন অনিক। এদিকে গরীব-অসহায় বাবা-মা কিভাবে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার খরচ জোগান দিবেন এমন চিন্তায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

অভাব-অনটন অনিকের মেধাশক্তিকে দাবিয়ে রাখতে না পারলেও অর্থের অভাবে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির পথ রুদ্ধ হতে বসেছে অনিকের। দরিদ্রতার কাছে শেষ পর্যন্ত হার মেনে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ফ্যাকাসে হয়ে পড়বে এমন আশঙ্কায় দিন কাটছে অনিকের।

অনিক মিয়া ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের দিনমজুর আব্দুস ছালামের ছেলে। মা রেনুকা বেগম গৃহিনী। তারা চার ভাইবোন। তিন ভাইয়ের মধ্যে অনিক বড়। ছোট ভাইদের মধ্যে একজন ৫ম শ্রেণিতে ও অন্যজন ২য় শ্রেণিতে পড়ে। সবার বড় বোন। পাঁচ বছর আগে বাবা-মা অনেক কষ্টে তাকে বিয়ে দিয়েছেন। বর্তমানে তিন ভাই ও বাবা-মাসহ পাঁচ সদস্যের সংসার। তিন ছেলের পড়ালেখা ও জীবন বাঁচার তাগিতে স্ত্রী-সন্তানকে ছেড়ে ঢাকায় একটি রাইস মিলে শ্রমিকের কাজ করছেন অনিকের বাবা।

অনিক ২০১৭ সালে শিমুলবাড়ী মিয়াপাড়া নাজিমউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ ৪.৭৩ পায়। এরপর অনিক রংপুরে বন্ধুদের মেস ও মানুষের বাসাবাড়িতে অতিকষ্টে পড়াশোনা করে ২০১৯ সালে রংপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসিতে জিপিএ ৪.৪২ পেয়ে উত্তীর্ণ হন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছে ধারদেনা করে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশ নেন। এরপর একে একে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তিনি।

অনিক জুমবাংলাকে বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তিও সুযোগ পেয়েছি ঠিকই কিন্তু আমার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। তবে এখনও ভর্তির টাকা যোগাড় করতে পারিনি।

কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ ঢাকা শহরে থাকা ও পড়াশোনার খরচ যোগাবে তার হতদরিদ্র পরিবার, সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনিক।

নিজের হতাশা আর সীমাবদ্ধতার কথা জানাতে গিয়ে অনিক জুমবাংলাকে বলেন, আমার বাবার তেমন কোনও আয় নেই। সামান্য দিন মজুরের কাজ করে সংসার চালান। জানি না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা। ভবিষ্যতে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার ইচ্ছা রয়েছে তার।

সুযোগ পেয়েও টাকার অভাবে ঢাবিতে ভর্তি হতে পারছেন না অনিক

অনিকের মা রেনুকা বেগম জুমবাংলাকে বলেন, ঘরে জমানো অর্থ না থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ভিটাবাড়ি ছাড়া নিজেদের কোনও সম্পদ নেই। অভাবের কারণে ছেলের পড়াশোনা চালাতে পারবো কিনা জানি না।

মোবাইল ফোনে কথা হয় অনিকের বাবা আব্দুস ছালামের সাথে। তিনি জুমবাংলাকে বলেন, স্ত্রী ও তিন সন্তানের পড়াশোনার খরচ যোগাতে ঢাকায় একটি রাইস মিলে দিনমজুরের কাজ করছি। এই টাকায় সংসারই ঠিকমতো চলছে না। ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ তার থাকা খাওয়ার খরচ জোগাড় করা আমার মতো অসহায় গরীব পিতার পক্ষে অসম্ভব।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন জুমবাংলাকে জানান, তারা কেউ উপজেলা প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেননি। যদি কেউ যোগাযোগ করেন তাহলে অনিকের ভর্তির ব্যবস্থা করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

প্রাথমিক বৃত্তির ফল

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সময় জানালো অধিদফতর

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa