Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সু চির বিরুদ্ধে আরও মামলা দায়ের
আন্তর্জাতিক

সু চির বিরুদ্ধে আরও মামলা দায়ের

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 1, 20212 Mins Read
সু চি
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সেলর অং সান সু চির নির্বাচিত সরকারকে গত মাসের ১ তারিখে অভ্যত্থানের মাধ্যমে উৎখাত করে দেশের ক্ষমতা দখল করে নেয় দেশটির সামরিক বাহিনী। সে সময় দেশটির বেসামারিক সরকারের প্রধান অং সান সু চিসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলায় দায়ের করা হয়। এদিকে, সোমবার এই ডি ফ্যাক্টো নেত্রীর বিরুদ্ধে নতুন অভিযোগ এনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। খবর রয়টার্সের।

সোমবার স্থানীয় একটি আদালতে তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। সু চির পক্ষের এক আইনজীবী এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সোমবার সকাল থেকেই সোমবার আবারও মিয়ানমারে বিক্ষোভ শুরু হয়েছে। এর আগে রোববার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার পরও মিয়ানমারের সামরিক সরকার বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালিয়েই যাচ্ছে।

সোমবার রাজধানী নেপিদোতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়েছেন সু চি। এ সময় তাকে স্বাভাবিক দেখা গেছে। তবে সম্ভব তার ওজন কিছুটা কমে গেছে।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এই নেত্রীকে গ্রেফতার করার পর এই প্রথম তাকে জনসম্মুখে দেখা গেল। এর আগে তিনি কেমন আছেন তা নিয়ে উদ্বেগ ছিল।

এর আগে তার বিরুদ্ধে আমদানি-রফতানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছিল। সে সময় আদালতে সু চির বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয় যে, তিনি যোগাযোগ সরঞ্জাম- ওয়াকিটকি অবৈধভাবে আমদানি ও ব্যবহার করেছেন, যা তার নেপিদোর বাড়িতেই পাওয়া গেছে।

পরবর্তীতে করোনাভাইরাস বিষয়ক প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আগামী ১৫ মার্চ সু চির বিরুদ্ধে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে রক্তাক্ত দিন ছিল রোববার। এর আগে একদিনে এত বেশি বিক্ষোভকারী নিহত হয়নি।

রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে পুলিশ। অং সান সু চির দলের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে রাস্তায় নামা সাধারণ মানুষের ওপর টিয়ার গ্যাস এবং জলকামান ছুড়েছে পুলিশ। কিন্তু বিক্ষোভ প্রতিহত করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকেই আবারও রাজপথ উত্তাল হয়ে উঠেছে।

সোমবার ইয়াঙ্গুন শহরের বিভিন্ন বিক্ষোভকেন্দ্রে জলকামান নিয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যান চলাচল করতে দেখা গেছে। মিয়ারমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কেলে সু চির ছবি হাতে স্লোগান করতে দেখা যায় বিক্ষোভকারীদের।

বিক্ষোভের নেতৃত্ব দেয়া জনপ্রিয় নেতা এই থিনজার মাউং সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন, ‘সামরিক অভ্যুত্থানের এক মাস পার হয়ে গেছে। তারা আমাদের আটকে রাখতে চেয়েছে। কিন্তু আজ আমরা আবারও পথে নেমেছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

July 18, 2026
Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

July 18, 2026
ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

July 18, 2026

Latest News

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa