
এমনটাই জানিয়েছেন ইয়াঙ্গুনে বিবিসি বার্মিজ বিভাগের সংবাদদাতা নিয়েন চান আয়ে। চান আয়ে জানিয়েছেন, একদল স্বঘোষিত ‘জাতীয়তাবাদী অ্যাক্টিভিস্ট’কে শহরে উল্লাস করতে দেখা গেছে। তাদেরই একজন বিবিসিকে জানিয়েছেন যে তারা শহরজুড়ে আনন্দমিছিল করবেন। তবে সু চির পক্ষে কোনো দল বা গোষ্ঠীকে রাস্তায় আন্দোলন বা বিক্ষোভ করতে দেখা যায়নি।
গত কয়েক দিন ধরে কয়েকটি জাতীয়তাবাদী গোষ্ঠীকে ইয়াঙ্গুনে সেনাবাহিনীর সমর্থনে কর্মসূচি পালন করতে দেখা গেছে। মিয়ানমারে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে এবং এখনো অভ্যুত্থানের বিপক্ষে কোনো প্রতিবাদ বা বিক্ষোভ দেখা যায়নি। রাজধানী নেপিডোতে সরকার নিয়ন্ত্রিত টেলিফোন নেটওয়ার্কের শুধু টেলিফোন সেবা ফিরে এসেছে বলে খবর পাওয়া গেছে। সূত্র : বিবিসি বাংলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


