Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ সেই তৃষার দায়িত্ব নিলেন ইউএনও
বিভাগীয় সংবাদ রাজশাহী

সেই তৃষার দায়িত্ব নিলেন ইউএনও

By Saiful Islamঅক্টোবর 18, 20193 Mins Read

তৃষা

Advertisement
জুমবাংলা ডেস্ক : পাঁচ ভাইবোনের মধ্যে তৃষা সবার ছোট। ছোটবেলা থেকেই সে অত্যন্ত মেধাবী। পরিবারে ব্যাপক অভাব-অনটনের মধ্যে অন্য চার ভাইবোন লেখাপড়াতে তেমন এগোতে না পারলেও নিজের অদম্য ইচ্ছায় তৃষা পড়াশোনা চালিয়ে যায়।

হতদরিদ্র কৃষক বাবা তৃষাকে পড়াশোনার জন্য তেমন সুযোগ সুবিধা দিতে পারেননি। এমনকি অভাবের কারণে স্কুল জীবনে একাধিকবার তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। কিন্তু এতে কখনো ভেঙে পড়েনি তৃষা। শিক্ষক ও নিকট আত্মীয়-স্বজনের সহযোগিতা নিয়ে পড়াশোনা চালিয়ে যায় সে।

তৃষা মেধাবী বলে অনেকেই তাকে সাধ্যমতো সহযোগিতা করে। এভাবেই দুঃখ-কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা করে চলতি শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে তৃষা। এ যেন অন্ধকারের মধ্যে এক টুকরো আলো। তৃষার বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে। বাবা হতদরিদ্র দিনমজুর মজিবর রহমান ও মা কুরসি বেগম।

তৃষার মা কুরসি বেগম জানান, তাদের তিন মেয়ের মধ্যে দুই মেয়েকে প্রাথমিকের গন্ডি পার হতেই বিয়ে দিয়ে দেন। এমনকি অর্থের অভাবে মাধ্যমিকের গণ্ডি পার হলেই দুই ছেলেকেও কাজে লাগিয়ে দিতে বাধ্য হন তারা। পরিবারের জন্য দু-মুঠো অন্ন ও বস্ত্রের জোগাড় করতে ব্যস্ত সবাই। এ অবস্থায় তৃষার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নের মতো।

তিনি আরো জানান, ছোটবেলা থেকে তৃষা অত্যন্ত মেধাবী। সে পঞ্চম শ্রেণিতে নিজ গ্রামের স্কুল থেকে ও অষ্টম শ্রেণিতে উপজেলা সদরের মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। পরে একই স্কুল থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস পায়। এসএসসি পাস করার পরে দিনমজুর দুই ভাই তাদের উপার্জিত আয় দিয়ে তৃষাকে রাজশাহী সরকারি মহিলা কলেজে এইচএসসিতে ভর্তি করেন। সেখান থেকে এ বছর সে এইচএসসিতে এ প্লাস পায়। তৃষার পড়াশোনার আগ্রহ ও ভালো ফলাফল দেখে স্কুল ও কলেজের শিক্ষকরা পারিশ্রমিক ছাড়াই তাকে প্রাইভেট পড়াতেন। এমনকি পরীক্ষার ফরম পূরণের সময়ও শিক্ষকরা তাকে আর্থিক সহযোগিতা করতেন।

তৃষার বাবা বলেন, এসএসসি পাস করার পূর্বে অর্থের অভাবে একাধিকবার তৃষার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়। তবে তৃষার শিক্ষক ও নিকটতম আত্মীয় স্বজনের সহযোগিতার কারণে পড়াশোনা বন্ধ হয়নি। এমনকি তৃষাকে পড়াশোনা করানো নিয়ে প্রতিবেশিরা তুচ্ছ-তাচ্ছিল্য করলে তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তৃষার আপত্তির কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু এখন তৃষার হবিগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি ও পড়াশোনার খরচ যোগানো নিয়ে মহা দুঃশ্চিন্তায় পড়েছেন তিনি।

এদিকে তৃষার মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে তৃষার পড়াশোনায় সহযোগিতা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে তার পরিবারকে আশ্বস্ত করেন।

তৃষার ভবিষ্যত ইচ্ছা, চিকিৎসক হওয়ার পর এলাকায় থেকে সাধারণ মানুষের সেবা করার। এছাড়া প্রতিষ্ঠিত হওয়ার পর তার মতো হতদরিদ্র মেধাবীদের পাশে দাঁড়ানোরও ইচ্ছা আছে। এসময় তিশা মেডিকেল কলেজে ভর্তি ও পরবর্তীতে পড়াশোনার জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চায়। নতুবা তার পড়াশোনার খরচ চালাতে পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানায় সে।

পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা ও ভাঙ্গুড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ বদরুল আলম বলেন, তৃষা গ্রামের গর্ব। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে দরিদ্রতাকে জয় করে সে মেধার পরিচয় দিয়েছে। গ্রামবাসীর উচিত তাকে সহযোগিতা করা।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, তৃষা অনেক প্রতিকূলতা পেরিয়ে অসম্ভবকে জয় করেছে। তার প্রতিভাকে মূল্যায়ন করতে সকলের তার পাশে দাঁড়ানো উচিত। পরিবারিক দরিদ্রতার কথা ভেবে উপজেলা প্রশাসন সরকারিভাবে তৃষাকে পড়াশোনা করার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জুন 15, 2026
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Latest News
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa