
মহিষটিকে নির্বৃত্ত করতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে প্রাণিসম্পদের একটি টিম ভুঞাপুরে উদ্যোশে রওনা হয়েছেন।
এর আগে সোমবার জেলার ঘাটাইল উপজেলার যুগিহাটি থেকে ভুঞাপুর উপজেলার কাগমারি পাড়ার একটি ধানের চরায় অবস্থা করছিল।
এ ব্যাপারে ভুঞাপুর থানার এসআই শামছুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ঘাটাইলের যুগিহাটি গ্রামের আরিফুল সরকারের বাড়িতে কয়েকজন মিলে একটি মহিষ কোরবানি দেওয়ার জন্য কিনেছিলেন। কোরবানি দেওয়ার সময় হঠাৎ লাফিয়ে উঠে। পরে সেখানে থাকা বেশ কয়েক জনকে আহত করে মহিষটি ভুঞাপুর উপজেলার কাগমারি পাড়ায় চরে চলে যায়। পরে ওই মহিষটিকে নিবৃত্ত করতে সন্ধ্যার দিকে ১ রাউন্ড গু’লি ছোড়া হয়। এতে মহিষটি সরে গেলে গু’লি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর হাজারো উৎসুক জনতা চলে আসলে পুনরায় গু’লি করা সম্ভব হয়নি। পরে মহিষটি সারারাত পর কাগমারি থেকে অলোয়া ইউনিয়নের নিকলা বিলে চলে আসে।
তিনি আরো বলেন, মহিষটিকে নির্বৃত্ত করতে ঢাকা থেকে প্রাণিসম্পদের একটি টিম ভুঞাপুরের উদেশ্যে রউনা হয়েছেন। তারা ইতিমধ্যেই কাছাকাছি চলে এসেছেন। তারা ঘটনাস্থলে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



