সেমি পাকা ব্যারাক হাউজ হস্তান্তর

জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন কর্তৃক সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সিন্দুরআটা এ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ০৫ ইউনিট বিশিষ্ট ২৮টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মাণ সমাপনান্তে বেসামরিক প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) উক্ত সেমি পাকা ব্যারাক হাউজ স্থানান্তর করা হয়।এর মাধ্যমে ১৪০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদী বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য যে,প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পগুলি সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় সম্পন্নে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউজ নির্মাণ করছে। ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১ পদাতিক ডিভিশন কর্তৃক বেশ কিছু ব্যারাক হাউজ সফলতার সাথে নির্মাণ করে বেসামরিক প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই হস্তান্তর অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google