
সদর থানায় সেবা নিতে আসা আবদুস সামাদ বলেন, এর আগেও আমি থানায় সেবা নিতে এসেছি। কিন্তু আজকের দিনটি ছিল ভিন্ন। আমি প্রথমে মনে করেছি ডিউটি অফিসার তারপর কাজ শেষ করে বের হবার পরে জানতে পারি তিনি পুলিশ সুপার।
তিনি আরও বলেন, পুলিশ সুপার আমাকেসহ সেবা নিতে আসা সবাইকে বলেন, থানায় সঠিক সেবা না পেলে অতিরিক্ত পুলিশ সুপার স্যারকে বিশেষ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে যোগাযোগ করে সকল সমস্যা খুলে বললে আমরা সঠিক সেবা পাব।

এর আগে সার্বক্ষণিক সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা পৌঁছে দিতে পটুয়াখালীর ৯টি থানায় একজন অতিরিক্ত পুলিশ সুপারতে (সদর) বিশেষ অফিসার হিসেবে নিয়োগ করা সাইনবোর্ড স্থাপন করেন পুলিশ সুপার মইনুল হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বেলাল, অতিরিক্ত পুলিশ সুপার (বাউফল) জসিম উদদীনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ রহমান বলেন, এই প্রথম কোনো পুলিশ সুপার ডিউটি অফিসারের দায়িত্ব পালন করলেন।
পুলিশ সুপার মঈনুল হাসান বলেন, পটুয়াখালীর ৯টি থানায় একজন অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর) বিশেষ অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এতে করে সেবা বঞ্চিতরা আর পুলিশের সেবা থেকে বঞ্চিত হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



