
ইংল্যান্ডে ভাইরাসের বিস্তারের রোধ করতেই মার্চ থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। তবে আগামী ৪ জুলাই থেকে বেশ কিছু বিধি-নিষেধ শিথিল করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু শিথিলের প্রায় দিন দশেক আগে মানুষের এমন আচরণ বেশ চিন্তায় ফেলে দিয়েছে দেশটির নীতিনির্ধারকদের।
এদিকে, সৈকত এলাকা থেকে বৃহস্পতিবার সকালের দিকে ৪০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়। এরপরই এমন দৃশ্য দেখে হতবাক বিসিপি পরিষদের প্রধান ভিক্কি স্লেইড। তিনি বলেন, এতো মানুষের দায়িত্বহীন কর্মকাণ্ড বেদনাদায়ক। প্রত্যেককে নিরাপদ রাখার চেষ্টা করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
বিসিপির এই কর্মকর্তা বলেন, সৈকতের এই ঘটনাকে বড় অঘটন হিসেবে ঘোষণা দেয়া ছাড়া আমাদের হাতে এখন আর কোনও পথ খোলা নেই। আমরা জরুরি মোকাবিলা তৎপরতা শুরু করছি। তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে দুই মিটার সামাজিক দূরত্ব মেনে চলার সরকারি নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করা হচ্ছে।
ইংল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন অন্তত ৪৩ হাজার ২৩০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



