Advertisement
জুমবাংলা ডেস্ক : সৈয়দপুর ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখার ব্যবস্থাপকসহ আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বুধবার (০৬ মে) পর্যন্ত ব্যাংকের ওই শাখায় কর্মরত মোট নয়জন কর্মকর্তা-কর্মচারী করোনায় শনাক্ত।

তৃতীয় ধাপে নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে সৈয়দপুর শহরে বসবাসকারী দু’জনকে গত মঙ্গলবার রাতে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে শহরের শহীদ ডা. বদিউজ্জামান সড়কের বসবাসকারী বাড়িসহ ৮টি বাড়িতে থাকা ১৩ পরিবারকে লকডাউন করা হয়েছে।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারে উপস্থিতিতে ওই বাড়িগুলো লকডাউন করা হয়।

এ সময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, মেডিক্যাল অফিসার ডা. আরমান হোসেন রনি, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকী ও স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) বরকতউল্লাহ্ উপস্থিত ছিলেন।

করোনা আক্রান্ত অপর কর্মচারী ব্যাংকের শাখায় থাকতেন। অবশ্যই তার আগেই গত ২৮ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখাটি লকডাউন করা হয়েছিল।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার করোনা আক্রান্ত দুই কর্মচারীকে আইসোলেশন ইউনিটে পাঠানো এবং ১৩টি পরিবারকে লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, গত ২৮ এপ্রিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখাটি লকডাউন করা হলে ব্যাংকটির শাখার ব্যবস্থাপক তার বগুড়ার সেউজগাড়ি এলাকার বাড়িতে চলে যান। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে করোনার নমুনা দেন। গত মঙ্গলবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বগুড়া সেউজগাড়ীতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।

এর আগে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৈয়দপুর শাখায় কর্মরত কর্মকর্তাদের প্রথম দফায় দুই জনের নমুনা পরীক্ষায় এবং দ্বিতীয় দফায় চার জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বর্তমানে ব্যাংকটির করোনা আক্রান্ত কর্মকর্তা কর্মচারীদের চারজন সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে, একজন নীলফামারীতে, একজন দিনাজপুরের পার্বতীপুরে এবং দু’জন রংপুরে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.