এই স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করেন, পোস্টটির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে মন্তব্য করা হয়েছে। এ নিয়ে অভিনেত্রীকে ঘিরে নানা ধরনের সমালোচনা ও বিতর্কও তৈরি হয়।

তবে পরে বিভিন্ন সূত্র জানায়, ভাইরাল হওয়া স্ক্রিনশটটি সত্য নয়। দীপিকা পাড়ুকোন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট বা স্টোরি প্রকাশ করেননি। তার নাম ব্যবহার করে ভুয়ো পোস্ট তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (নিট)-এ অনিয়মের অভিযোগের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ।
বলিউডের অনেকেই তার পক্ষ নিয়ে পোস্ট করছেন। এ তালিকায় আছেন শাবানা আজমি, জিনাত আমন, অভয় দেওল এবং ওমি বৈদ্যের মতো তারকারা। এদিকে, ভাইরাল পোস্টটি নিয়ে এখন পর্যন্ত দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, সোনম ওয়াংচুকর জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’ নির্মাণ করা হয়। সিনেমাটিতে ‘ফুনসুখ ওয়াংডু’ চরিত্রটি ছিল তার প্রতিচ্ছবি। আর এই চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



