
Advertisement
দ্য গার্ডিয়ান জানায়, কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমি পাওয়া গেছে যা ভালোভাবে কাপড় দিয়ে মোড়ানো। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপ দেয়া। গবেষণার জন্য কফিন ও মমিগুলো এক্স-রে ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানী বলেন, কফিনগুলো পলিমেইক শাসনামলের। তারা ৩২০ খ্রিষ্টপূর্ব থেকে ৩০ খ্রিষ্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর শাসন করেছে। উদ্ধারকৃত মমি ও কফিন আমরা কায়রোর তিনটি জাদুঘরে প্রদর্শন করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



