আন্তর্জাতিক ডেস্ক : ফের স্বাভাবিক হতে চলেছে ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীর। সোমবার থেকে অঞ্চলটির সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দফতরের কার্যক্রম চালু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে যোগাযোগমাধ্যমসহ অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর জারিকৃত নিষেধাজ্ঞাগুলোও তুলে নেয়া হবে বলে শুক্রবার এক ঘোষণায় জানানো হয়েছে।

Advertisement
টানা দশ দিনেরও বেশি সময় ধরে সেখানে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছিল যোগাযোগ মাধ্যমকে। সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন সুপ্রিম কোর্টে জানিয়েছিল কেন্দ্র। তারই জবাবে আদালতকে সরকারের নিরাপত্তা ব্যবস্থার ওপর ভরসা করার অনুরোধ জানায় কেন্দ্র। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে বলা হয় যে, প্রতিদিনই উন্নত হচ্ছে জম্মু-কাশ্মীরের পরিবেশ-পরিস্থিতি।

নিষেধাজ্ঞা জারির পরেই কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিন যোগাযোগ মাধ্যম পুনরায় চালু করার আর্জি জানান। তিনি দাবি করেন, এতে সংবাদমাধ্যম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

একই সঙ্গে কাশ্মীর এবং জম্মুর কয়েকটি জেলায় সাংবাদিকদের যাতায়াতে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই বিধিনিষেধ। ফলে, কাজের খাতিরে তারাও নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানান কেন্দ্রকে।

এই প্রসঙ্গে, সরকার পক্ষের আইনজীবী কে কে বেণুগোপাল বলেন, কাশ্মীর টাইমস পত্রিকাটি জম্মু থেকে প্রকাশিত হয়, শ্রীনগর থেকে নয়। ফলে, এই নিষেধাজ্ঞায় প্রায় বন্ধের মুখে পত্রিকার সমস্ত কাজ। সুপ্রিম কোর্টের মতে, সংবাদমাধ্যম এবং যোগাযোগ মাধ্যমের মতো দুটি গুরুত্বপূর্ণ বিষয় সবার আগে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, ৩৭০ অনুচ্ছেদ বাতিল ঘোষণার সময় থেকেই যোগাযোগ ব্যবস্থায় দেশের থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে জম্মু-কাশ্মীর। গত ১০ দিনেরও বেশি ইন্টারনেট-মোবাইল পরিষেবা স্থগিত রয়েছে দুই জেলায়। এছাড়া কারফিউ জারি করা হয় বেশ কিছু অঞ্চলে।

সেই নিষেধাজ্ঞায় প্রকাশিত হতে পারছে না তার দৈনিক সংবাদপত্র এমনই অভিযোগ সম্পাদকের। এরপরেই কেন্দ্রের পক্ষ থেকে শীর্ষ আদালতে বিষয়টি পুর্নবিবেচনার আর্জি জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google