Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। সৌদি আরবে চাঁদ পর্যবেক্ষকরা বলেছেন, শনিবার রমজানের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার (৬ মে) থেকে রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা এবং আবহাওয়া গবেষক ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ৫ মে (রোববার) শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী মঙ্গলবার (৭ মে) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

সাধারণত মধ্যপ্রাচ্যে যেদিন রমজান মাস শুরু হয়, তার পরের দিন দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তানে রমজান মাস শুরু হয়। সে হিসেবে মঙ্গলবার থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে।

ইসলাম ধর্মে আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখার মাধ্যমেই সারা বিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন।

উল্লেখ্য, রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস। ইতোমধ্যে রমজান পালনের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁদ দেখা গেলে সোমবার সন্ধ্যার পর থেকেই শুরু হবে রমজানের আনুষ্ঠানিকতা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.