
নিউইয়র্ক টাইমস -এর খবরে বলা হয়, ঝানু এ কর্মকর্তা সিআইএ’র স্পেশাল অ্যাক্টিভিটিজ সেন্টারের একজন সদস্য ছিলেন। সিআইএ’র আধা-সামরিক এ শাখা মার্কিন গোয়েন্দা সংস্থার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে।
সিএনএন পরিবেশিত খবরে বলা হয়, গত সপ্তাহে অভিযান চলাকালে মারাত্মকভাবে আহত হওয়ার পর এ কর্মকর্তা মারা যান।
সিআইএ এ মৃত্যুর বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেনি।
সোমালি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার কাজে এবং আল-শাবাব জঙ্গি গ্রুপের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন অভিযান চালাতে ওয়াশিংটন সোমালিয়ায় প্রায় ৭শ’ সৈন্য মোতায়েন করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



