জুমবাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে— তা আগামীকাল জানা যাবে।

রবিবার (১৮ জুন) ১৪৪৪ হিজরি সনের (আরবি বছরের) এগারোতম মাস জিলকদের ২৯তম দিন। আর এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ২৮ জুন সৌদিতে ঈদ পালন উদযাপিত হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। খবর আল-আরাবিয়াহর।

Advertisement

ওই আহ্বানে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রাজতন্ত্রের সকল মুসলিমকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য— ২৯ জিলকদের সূর্যাস্তের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করছে, যা আগামী ১৮ জুন ২০২৩ সালে পড়বে।’

যদি কেউ চাঁদ দেখে থাকেন, তাহলে সংবাদটি দ্রুত সময়ের মধ্যে নিকটস্থ আদালতে বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মাধ্যমে আদালতকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

জিলহজ মাসের চাঁদ ওঠার উপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ পালন করেন।

ঈদুল আজহা মুসলিমদের অন্যতম বড় উৎসব। এদিন একসঙ্গে নামাজ আদায়, দান-সদকা এবং পশু কোরবানি করে থাকেন তারা।

নতুন বিবাহিতদের অতিরিক্ত বেতন ও ছুটি দেওয়ার পরিকল্পনা যে দেশে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.