
নতুন করে সংক্রমণ রুখতে না পারলেও করোনা থেকে সুস্থতায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে দেশটি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৭১০ জন করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। যা একদিনে মোট সুস্থতার রেকর্ড। তবে একইদিন আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি।গত ৩ দিন ধরে আক্রান্তের সংখ্যা কমেছে বলেও দাবি করছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার নিয়মিত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৩ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বন্দর নগরী জেদ্দায় সর্বোচ্চ, ৩৯৩ জন। এরপরই দাম্মামে ৩০১ জন। গত কয়েক দিন একাধারে দৈনিক সর্বোচ্চ আক্রান্তে রেকর্ড গড়া রাজধানী রিয়াদের অবস্থান তৃতীয়। মঙ্গলবার সেখানে ২৯৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে একইদিনে মক্কা মুকাররমায় ২৭৭ জন, কাতিফে ২৩৭ জন, আল-খোবারে ১8৮ জন, জাহারান ১৬৫ জন, মদিনা মুনাওয়ারায় ১৫৬ জন, খামিস মুশাইত ১২২ জন, তায়েপ ১১৭ জন, হায়েল ১০৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।
এছাড়া আবহায় ৯১ জন, নাজরান ৭০ জন, ওয়াদি আল দাওয়াসির ৪৫ জন, বুরাইদা ৪২ জন, হাপের আল বাতেন ৪২ জন, বাকীক ৩০ জন, আল জুবাইল ২৮ জন, বিশায় ২৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে আরও ৩ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৪৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৮৫ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন ৫২ হাজার ৯১৩ জন।
তথ্যসুত্র: আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



