
সৌদিতে প্রথমে টি.কা নেওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া আছেন। লোকজনকে আশ্বস্ত ও উৎসাহিত করতে তিনি টি.কা নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে এই টি.কা নিরাপদ।’
টি.কা নেওয়ার জন্য লোকজনকে আগে নিবন্ধন করতে বলেছে সৌদি কর্তৃপক্ষ। এই আহ্বানের পর ২৪ ঘণ্টায় দেড় লাখের বেশি মানুষ টি.কা নিতে নিবন্ধন করেছে। মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফা.ইজার-বা.য়োএনটেকের টি.কা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টি.কা পেয়ে তার প্রয়োগ শুরু করল।
তিন ধাপে টি.কার কার্যক্রম পরিচালনা করবে সৌদি। প্রথম ধাপে ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নাগরিক-অধিবাসী, ক.রোনার উচ্চ ঝুঁকিতে থাকা পেশাজীবী, রোগ প্রতিরোধক্ষমতা কম, দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রথমে টি.কা পাবেন।
উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার মানুষের ক.রোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ হাজার ৯১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



