
ইরানি গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা যায়,ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের গভীরে তিনটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল তবে সৌদি আরব দাবি করেছে ইয়েমেনের সবগুলো ড্রোনই তারা ভূপাতিত করেছে।
ইয়েমেনের নিরপরাধ বেসামরিক জনগণের ওপর সৌদি আরব ও তার মিত্ররা বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি গেরিলা ও তাদের সমর্থক সেনারা সৌদি আরবের গভীর অভ্যন্তরে পাল্টা হামলা শুরু করেছে।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর পর দেশটির প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি সৌদি আরবে পালিয়ে গিয়ে সাহায্য চান। তারপরই হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এতে অসংখ্য মানুষ হতাহত হয়েছে, লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



