
তার বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম। তার দুই শিশু সন্তান রয়েছে।
নিহতের মামা সফিকুর আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নামাচ্ছিলেন। এ সময় সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন।
তিনি আরও জানান, তার ভাগ্নের মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। সেখানে তার ছোট একভাই তা তদারকি করছেন।
এদিকে আকস্মিক সড়ক দুর্ঘটনায় মো. শামসুদ্দিনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



