Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক সৌদি আরবে তরুণদের জন্য বিনোদনের পথ
আন্তর্জাতিক

সৌদি আরবে তরুণদের জন্য বিনোদনের পথ

By iNews DeskDec 28, 2019, 10:16 PM Asia/DhakaUpdated:Dec 28, 2019, 10:16 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

একটি গভীরভাবে রক্ষণশীল দেশ বলে পরিচিত হলেও সৌদি আরবে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া বইছে।

সম্প্রতি প্রশাসন দেশটিতে তরুণদের বিনোদনের কিছু পথ খুলে দিয়েছে এবং বিখ্যাত আরব গায়করা সেখানে মিলনায়তনে শ্রোতাদের সামনে অনুষ্ঠান করতে পারছেন।

তরুণরা মরুভূমির বালিয়াড়িতে দ্রুতগতির গাড়ি চালাতে পারছেন।

যদিও এসব বিনোদনমূলক কর্মকান্ডে এখনও নারীরা অংশ নিতে পারছেন না।

সম্প্রতি তেলের দাম পড়ে যাওয়ায় বাজেটে কাটছাঁট করতে বাধ্য হচ্ছে সৌদি সরকার, এবং তারা চাইছে, সৌদি তরুণরা যেন বিনোদনের জন্য লন্ডন বা দুবাই না গিয়ে – দেশের ভেতরেই তাদের সময় ও অর্থ খরচ করে।

এ হচ্ছে এমন এক মুহুর্ত যার জন্য বহু লোক অপেক্ষায় ছিলেন।

সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় গায়ক মোহাম্মদ আবদু, বহু বছর পর এই প্রথমবার নিজের দেশে একটি গানের অনুষ্ঠান করছেন।

বহু বছর পর তিনি নিজ দেশে একটি প্রকাশ্য অনুষ্ঠানে গান গাইবার অনুমতি পেয়েছেন।

এরকম আরো বেশ কিছু গানের অনুষ্ঠান হতে যাচ্ছে সৌদি আরবে। কারণ গভীরভাবে রক্ষণশীল এই দেশটির মন্ত্রণালয় দেশের জনগণের জন্য কিছু বিনোদনের রাস্তা খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ পরিবর্তন হচ্ছে খুব ধীরে , এক পা দু’পা করে।

মোহাম্মদ আবদুর অনুষ্ঠানে দেখা গেল শ্রোতারা সবাই পুরুষ। কোনও মহিলা নেই।

অনেক সৌদি নাগরিকই এ ধরনের গানের অনুষ্ঠানে মেয়েদের দেখতে চান না। অনেক তরুণও মনে করেন “এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। দেশের জন্যও এটা ভালো হবে না”।

তবে সৌদি আরবে পরিবর্তনের জোয়ার তীব্রতর হচ্ছে।

সপ্তাহ শেষের ছুটির দিনগুলোতে একটা মরুভূমিতে বালিয়াড়ির ওপর দিয়ে চার চাকার ছোট ছোট গাড়ি চালানো এখন সেখানে খুবই জনপ্রিয় এবং উত্তেজনাকর এক বিনোদন।

মোটরবাইকের মতো ছোট ছোট গাড়িগুলো চালায় অনেকেই , তীব্র গতিতে, উঁচু-নিচু বালিয়াড়ির ওপর দিয়ে। তবে এখানেও কোনও মেয়েদের দেখা যায় না।

সৌদি আরবে জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বয়সই ত্রিশের নিচে। লন্ডন বা দুবাইয়ের মতো উজ্জ্বল আলোয় আলোকিত শহরগুলো তাদেরকে ভীষণ টানে।

তাদের শাসকদের একজন ৩১ বছর বয়স্ক এক যুবরাজ সেজন্যই এই তরুণদের উৎসাহিত করছেন যেন তারা তাদের সময় ও অর্থ দেশেই খরচ করে ।

এদেরই একজন ওয়ালিদ বিন সায়েদান বলছিলেন তিনি চান “মেয়েদের গাড়ি চালানো শুরু করতে হবে। আর আরেকটা হলো আমাদের সিনেমা চালু করতে হবে”।

পরিবর্তনের এ হাওয়া শুরু হয়েছে সৌদি আরবের সবচেয়ে বড় তেল খনি রুদ আলখালি থেকে। এই তেল খাত থেকেই সৌদি আরব সবচেয়ে বেশি অর্থ আয় করে – যা তাদের রাজস্ব আয়ের ৯০ শতাংশ।

কিন্তু তেলের দাম এখন পড়ে গেছে, আর এই খাতের আয় নেমে এসেছে অর্ধেকে।

তার ফলে সৌদি রাষ্ট্রের পক্ষেও আর আগের মতো চলতে পারছে না। সৌদি নাগরিকরা এতদিন সস্তা তেল, মোটা বেতন, উপভোগ করেছে, এতদিন তাদের কোন করও দিতে হয়নি। কিন্তু এখন জ্বালানি, পানি এসব ক্ষেত্রে সরকারি ভর্তুকি কমানো হয়েছে।

সৌদি তেল মন্ত্রী খালিদ আল -ফালিহ স্বীকার করছেন, এসব পরিবর্তন সহজ হবে না।

সৌদি সরকারের অর্থনৈতিক পরিকল্পনাকে ‘উচ্চাভিলাষী’ বলছেন অনেকেই। রাজধানী রিয়াদে এখন গড়ে তোলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাতাল রেল প্রকল্প। এর লক্ষ্য হচ্ছে লোকজনের জীবযাপনে পরিবর্তন আনা, কাজের সুযোগ তৈরি করা। এসব কাজের কিছু আবার মেয়েদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

এদেশে এমন পরিবর্তন আনার চেষ্টা আগেও হয়েছে। তাই এ নিয়ে সংশয়ও আছে।

বাইরের বিশ্বের চোখে সৌদি আরব এখনও একটি আবদ্ধ, রক্ষণশীল রাজতন্ত্র। এখনো তাই আছে। কিন্তু কিছু কিছু জিনিস স্পষ্টতই পরিবর্তন হচ্ছে।

এ দেশটিতে মানবাধিকার বা রাজনৈতিক সংস্কার নিয়ে এখনো কোন প্রকাশ্য আলোচনা হয় না। কিন্তু সাধারণ সৌদিদের কাছে অন্য বিষয়গুলোই আপাতত বেশি গুরুত্বপূর্ণ।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

May 22, 2026, 10:12 PM Asia/Dhaka
ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

May 22, 2026, 5:24 PM Asia/Dhaka
ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

May 22, 2026, 4:25 PM Asia/Dhaka
Latest News
nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

iran-drill

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp