
এদিকে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, যদি গত ডিসেম্বরে ৫০ কোটি ডলার দিয়ে থাকে সৌদি আরব তাহলে তা হবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে বিপরীত। গত সপ্তাহে ট্রাম্প ফক্স নিউজকে জানান, সেনা মোতায়েনের জন্য রিয়াদ ইতোমধ্যে ১০০ কোটি ডলার জমা দিয়েছে।
এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টান আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের কাছে প্রাপ্ত অর্থের পরিমাণ নিশ্চিত করেনি। এছাড়া অর্থ যে গ্রহণ করা হয়েছে তাও নিশ্চিত করেনি তারা।
তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএ’র খবরে বলা হয়েছে, দুই মিত্র দেশের মধ্যে সেনা মোতায়েনের খরচসহ দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



