Advertisement

সৌদি আরবের মধ্যাঞ্চলে একটি হামলায় দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আজ রোববার (৮ মার্চ) নতুন করে এ হামলা হয়। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক এবং অপরজন ভারতীয় বলে দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে নিশ্চিত করেছে।

সৌদি আরব

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর আগে জানিয়েছিল, তারা সৌদির আল-খারজসহ বিভিন্ন স্থানের রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। রোববারের প্রাণহানির ঘটনাটিও এই আল-খারজ এলাকাতেই ঘটেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর, ইরান ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করে।

অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড়, অভিযুক্ত সাময়িক বরখাস্ত

মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনসুলেটেও ড্রোন হামলা চালানো হয়েছিল ইরান।

সূত্র: আলজাজিরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.