Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক সৌদি ভ্রমণে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন আইনজীবী
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

সৌদি ভ্রমণে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন আইনজীবী

By Saleh Mohammadআগস্ট 22, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত পপ তারকা ও সঙ্গীতাঙ্গনের রাজা মাইকেল জ্যাকসনের আইনজীবী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন মার্ক সাফার। মার্কিন এই আইনজীবী এবার ইসলাম গ্রহণ করলেন। সৌদি আরবে ভ্রমণে গিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন।

Advertisement
২০০৯ সালে সৌদি আরব সফরে গিয়েছিলেন লস অ্যাঞ্জেলসের এই বাসিন্দা। ১০ দিনের সেই সফরে তার গাইড ছিল দাবি বিন নাসির। তিনিই মার্ক সাফারের ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেছেন। বিন নাসির জানান, সাফার যখন সৌদিতে আসেন তখন ধর্ম ও এবাদত সম্পর্কে জানতে চান। সেই সময় তিনি ইসলাম সম্পর্কে জানতে প্রচণ্ড আগ্রহী হয়ে উঠেন।

“রিয়াদে দুই দিন অবস্থান করে মার্ক সাফার নাজরানে চলে যান। সেখানে তিনি আবা ও আল-উলা পরিদর্শন করেন। এ সময় ইসলামের প্রতি তিনি প্রচণ্ড আকৃষ্ট হয়ে যান।”

“নাজরান সফরে তার সঙ্গে আমরা তিন আরব যুবক ছিলাম। মরুভূমিতে আমরা তিন জন নামাজ পড়তাম, তিনি তখন নামাজের সে দৃশ্য অতি আগ্রহে দেখতেন এবং আবেগে আপ্লুত হয়ে যেতেন।”

বিন নাসির আরও বলেন, তার আগ্রহ দেখে আমি তাকে কিছু বই দেই। সে সেগুলো পড়ে। এরপর আমার কাছে সে নামাজের নিয়ম-কানুন জানতে চায়। আমি তাকে ওজুর নিয়ম ও পরে নামাজের নিয়ম শেখাই। তারপর সে আমার পাশে দাঁড়িয়েই নামাজ আদায় করে দেখালেন। নামাজ শেষে সে বলেছিল, অন্তরে আত্ম-প্রশান্তি অনুভব করছেন।

পরের শুক্রবারেই মার্ক সাফার জুমআর নামাজ পড়তে চায় এবং আমি তাকে নিয়ে যাই। আমাদের যেতে দেরী হয় এবং মসজিদের ভেতরে জায়গা না পেয়ে আমরা বাইরে নামাজ পড়ি। নামাজ শেষে পারস্পরিক অভিনন্দের দৃশ্য দেখে ইসলামের প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে যায়।

মার্ক সাফার নামাজের পর মুসলিমদের পারস্পরিক মুসাহাফা (হাত মেলানো) ও মুয়ানাকায় (বুকের সঙ্গে বুক মিলিয়ে কোলাকুলি) অভিভূত হয়ে যান। সেদিন হোটেলে ফিরেই মার্ক সাফার জানান যে, তিনি ইসলাম গ্রহণ করবেন।

বিন নাসির জানান, আমি মার্ক সাফারকে গোসল করার পরামর্শ দেই। তিনি গোসল করে আসলে আমি তাকে কালেমা শাহাদাত পাঠ করালাম। কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করার পর মার্ক সাফার দুই রাকাআত নামাজ আদায় করেন।

ইসলাম গ্রহণের পর মার্ক সাফার বাইতুল্লাহ জিয়ারতে আগ্রহী হয়ে ওঠেন। আমি তাকে ইসলাম গ্রহণের সার্টিফিকেট গ্রহণের পরামর্শ দেই এবং তাকে নিয়ে জেদ্দা দাওয়াহ (ইসলাম প্রচার) সেন্টারে যাই। সেখানে আনুষ্ঠানিকতা সেরে পবিত্র নগরী মক্কা ও বাইতুল্লাহ জিয়ারতের অনুমতি গ্রহণ করি।

এরপর মার্ক সাফার পবিত্র নগরী মক্কা ও বাইতুল্লাহ জিয়ারত করেন। কাবা শরিফ জিয়ারতের পর স্থানীয় একটি পত্রিকাকে তিনি নিজের অনুভূতির কথা জানান।

তিনি বলেন, আমি খুবই আনন্দিত। যা ভাষায় প্রকাশ করতে পারব না। বিশেষ করে পবিত্র নগরী মক্কা ও কাবা শরিফ জিয়ারতের অনুভূতি অপার্থিব। অতঃপর তিনি হজ সম্পাদনে আবারও এ পবিত্র নগরীতে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)

Related Posts
বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

জুন 16, 2026
আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

জুন 16, 2026
শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

জুন 16, 2026
Latest News
বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

বোমারু

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa