
স্টেডিয়ামে দর্শক সমাগমে করোনা ভাইরাস সংক্রমেণর আশঙ্কা থাকায় বিসিসিআই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের বাকি দুটি ম্যাচ ফাঁকা গ্যালারিতে অয়োজন করা হবে। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচ আয়োজন করার কথা ছিল ইডেন গার্ডেন্সে। রাজ্যের ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধি ও ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকের মাঝেই মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে। সরাসরি ক্ষোভ প্রকাশ না করলেও মমতা বন্দোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দিলেন যে খুশি নন তিনি। অসন্তোষ চেপে না রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গলায় অভিযোগের সুর, ‘সৌরভের উচিত ছিল অন্তত আমার সঙ্গে একবার আলোচনা করে নেওয়া।’ এমন সংকটজনক অবস্থায় কলকাতায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিলেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেনি ভারতীয় বোর্ড। যদিও সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া এ বিষয়ে আলোচনা করেছিলেন মুখ্য সচিবের সঙ্গে। মুখ্যমন্ত্রী ভারতীয় বোর্ডের প্রতি নিজের আস্থা বজায় রেখেই বলেন যে, এমন পরিস্থিতিতে রাজ্যে যখন ম্যাচ আয়োজন করা হচ্ছে, তখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার সরকারের সঙ্গে আলোচনা করতে পারত বোর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



