Advertisement
জুমবাংলা ডেস্ক : বড় ভাইয়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে না পেয়ে ছোট ভাই স্কুলছাত্র আব্দুর রশীদকে (১১) কুপিয়ে আহত করার পর চলন্ত বাসের নিচে ফেলে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোজাফফর হোসেনসহ (২২) দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মঙ্গলবার ভোরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর-বদরগঞ্জ সড়ক থেকে মোজাফফরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তুল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব।

গ্রেফতার মোজাফফর নগরীর কেরানীপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। এছাড়া র‍্যাবের অপর একটি দল নগরীর সাহেবগঞ্জ মাছহাড়ি এলাকা থেকে নিশাদ আহমেদ জয় (২১) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার নিশাদ কেরানীপাড়া এলাকার জুয়েল আহমেদের ছেলে এবং মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র‍্যাব-১৩ এর সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।

তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে গত ২৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে নগরীর টেক্সটাইল মোড় এলাকায় স্কুলছাত্র রশীদকে নৃশংসভাবে হত্যা করে মোজাফফর ও তার সহযোগিরা। এ ঘটনায় ৩০ আগস্ট তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে নিহত রশীদের বাবা শহিদার রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব কর্মকর্তা রেজা আহমেদ ফেরদৌস বলেন, ৩১ আগস্ট এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলামিন সরদার বাবু (২৫) নামে একজনকে গ্রেফতার করে র‍্যাব-১৩ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল। পরে মঙ্গলবার ভোরে পৃথক দুটি অভিযান চালিয়ে মোজাফফর ও নিশাদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ঘটনার কয়েকদিন আগে রশীদের বড় ভাই মোহনের (৩০) কাছে ৫০০ টাকা দাবি করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাফফর হোসেন। তিনি টাকা না দেয়ায় তাকে মারধর করে সন্ত্রাসী মোজাফফর। এ ঘটনার বিচার দাবি করে মোজাফফরের বাবা কামালের কাছে অভিযোগ করেন মোহন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের দেখে নেয়ার হুমকি দেয় মোজাফফর।

এরই জেরে ২৯ আগস্ট রাতে টেক্সটাইল মোড় থেকে বাড়ি ফেরার পথে মোজাফফর ও তার সহযোগিরা রশীদকে আটক করে লাঠি দিয়ে পেটায় ও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। একপর্যায়ে রংপুর-ঢাকা মহাসড়কে রশীদকে চলন্ত একটি গাড়ির নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রশীদ। এ ঘটনায় ১ সেপ্টেম্বর ভোরে পঞ্চগড়ের সুগার মিল এলাকা থেকে এজাহার নামীয় দুই নম্বর আসামি মন্টি হোসেনকে (১৯) গ্রেফতার করে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।ও

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.